Thursday, 16 June 2016

শুন্য আকাশ

সন্ধা বেলার আকাশ টাতে
বৃষ্টি নেমেছে আজ
চারিদিকে নেমেছে যেন
বৃষ্টিভেজা সাজ।

বৃষ্টি ছিলো,ছিলো আকাশ
ছিলেনা শুধু তুমি,
মেঘলা এই আকাশের নিচে
ভিজেছি শুধু আমি।

একিসাথে ভিজবো আমরা
তুমি ই বলেছিলে,
তবে এমন দিবে,একলা ফেলে
কোথায় পালিয়ে গেলে?

একটু পরেই শুন্য আকাশ
বৃষ্টিও চলে গেলো,
এভাবে সবই হারিয়ে গেলে
কিভাবে বাচবো বলো......