Monday, 11 June 2018

তোমাকে ভালবাসি বলিনি কোনোদিন,
তবুও ভালবাসি তোমাকেই প্রতিদিন।
তোমার জন্য মন কেমন কেমন
কেনো যেনো করে যে সারাক্ষন
তোমার জন্য জমছে অসিম ভালবাসার ঋন...
তোমার জন্য স্বপ্ন কুড়াই, উড়াই জ্যোৎস্না
তুমি আমার মন গহীনে, ভালবাসার জ্যোৎস্না...
তোমার জন্য মন কেমন কেমন
কেনো যেনো করে যে সারাক্ষন
তোমার জন্য জমছে অসিম ভালবাসার ঋন...
বৃষ্টি মাখা রাত
রাতঃ ২ টা ৩৩ মিনিট

বাহিরে রিম ঝিম বৃষ্টি পরছে
থাই জানালার কাচ ভিজছে
মন টাও তোর কাছেই পরে আছে
ভিজে চুপ চাপ মন তোর আঙিনায় দাঁড়িয়ে আছে...
বৃষ্টি টা খুব কাছের বটে,
যখনি বরষে,মন বেরিয়ে যায় তোর হাটে,
নিজের ছন্দে নাচে ছায়ানটে,
মনে মনে জপে তোকে,সে তো দাঁড়িয়ে রয় তোর ঘাটে...
আজ ও মন দাড়িয়ে আছে,চেয়ে দেখ তুই,
তোর খোজে,
বড্ড মনে পরছে তোকে,এই মেঘলাকাশে ভিজবো তোর সাথে,সন্ধ্যা সাজে...
আয় আয় আয়না তুই,তোর লাগি মন করছে কেমন
কিছু না শুধু দেখা দিয়ে যা,চোখে বুলিয়ে যা,
আমি তোর আবেশে বৃষ্টি মেখে,তোকে খুজে নিবো,
আজ হোক হোক না কাল ঠিক এমন বৃষ্টি মাখা রাতে
আমি তোর বুকে তে রবো...

Sunday, 1 January 2017

তুমি আমি <3

রাত হয়েছে অনেক
ঘুমিয়েছে শহর,ঘুমিয়েছে ঘুম পরী
তুমি আমি আছি জেগে 
প্রেম নগরে,
আধার কালো আকাশে
উড়াচ্ছি ভালবাসার ঘুড়ি...

ঝিঝি পোকা ও ডাকছেনা
জোনাকি গুলি ও জ্বলছে না আর
ছাদে বসে তোমার কোলে
কবিতা লিখছি আপন মনে
আধারে ভরা ঘর আমার
তোমার আলোয় আলোকিত হয়েছে আবার....

আমি তোমাকে চাই,তোমাকে চাই
আকাশের এই বিশলতার মাঝে..
আমি তোমাকে চাই,তোমাকে চাই
আমার ভালববাসার সাজে।
তোমার আমার ভালোবাসা

তুমি আমার মন পুকুরের
পদ্মপাতার ফুল
রজনীগন্ধায় সাজিয়ে দিবো
তোমার দীঘল চুল।

তুমি আমার গোধুলি আলো
নীলাকাশের তারা
চাঁদ লাগেনা তুমি যদি রও
মন আলোতে ভরা।

তোমায় নিয়ে স্বপ্ন দেখি
ছোট্ট ছোট্ট করে
তোমার আমার ছোট্ট আকাশের
ছোট্ট ঐ ঘরে।

স্বপ্ন গুলি যদি ও ছোট
অনেক বড় আশা,
তারি মাঝে বেচে রবে
তোমার আমার ভালবাসা....
<3
জানো পাখি... <3 <3
যখন রোজ রাতে,ফিরবো আমি
জড়িয়ে ধরে পাপ্পা দিবো কপালে
তুমি আমার সবচে দামি....

তুমি ভাত বসাবে রাইস কুকারে
চুলায় বসাবে কারি,
তুমি যে আমার মায়ার বাধনে
জড়ানো আবদ্ধ নাড়ি।

রোজ বিছানা আমি করে দিবো
টানাবো রোজ মশারি
তুমি সেজে আসবে আমার কাছে
পরে তোমার নীলচে শাড়ি...

আদরে আদরে ভরিয়ে দিবো
ভালোবাসার পাল উড়াবো...
তোমায় নিয়ে অজানা দেশে
হঠাৎ ই হারিয়ে যাবো।

আধার করা কালো আকাশে
চাঁদহীন রাতে তোমায় নিয়ে
লিখবো অজস্র কবিতা
তোমার কোলে শুয়ে....

ভালোবাসি গো ভালোবাসি
এছাড়া জানেনা কিছু মন
মন শুধু বলে কাছে থাক না
আরেকটু একটু কিছুক্ষন.....
সব পারি... 💕💕

তোমার জন্য সব পারি
যেতে চাই আমি তোমার বাড়ি

যদি বলো যেতে অনেক দূরে
শক্ত করে তোমার হাত টা ধরে

পাড়ি দিবো সব তোমার জন্য
তুমি শুধু থেকো,হয়োনা অন্য

ছেড়ে দিবো বলে ধরিনিতো হাত
রাঙাবো তোমার প্রতিটি প্রভাত

পাগলের সাথে একটু থেকো
বুকের কোনায় তাকে একটু রেখো

তুমি যে কি,জানোনা তুমি
তুমি তো পাগলের অন্ত ভূমি...
আমরা সবাই হতাশার কথা বলি...
সবা্র দুঃখের কথা শুনে শুনে নিজেই হতাশাগ্রস্থ হয়ে পরেছি। কেউ বলে না "আরে ব্রেকাপ হইছে তো কি হইছে? সে তোমার যোগ্য ছিলো না, বা তোমায় ভালই বাসতো না,যদি ভালই বাসতো তাহলে ছেড়ে যেতো না"
ভাল লাগছে না,তখন একটা স্যাড পোষ্ট দিলে কেউ সাহস যোগায় না সবাই স্যাড ইমো দিয়ে আর আর কিছু স্যাড কথা বলে বিদায় নিয়ে যায়।
কেউ বলেনা " আরে ভালো থাকা নিজের কাছে,নিজেকে বুঝাও আমি ভা্লো আছি,হয়তো কেউ আমার থেকে ও খারাপ আছে"
আমি ভালো আছি,আমার সব আছে,আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে,এটা চিন্তা করুন।ইনশা আল্লাহ ভাল থাকবেন।
ভালবাসায় হতাশা কাজ করছে?
ভাবুন সে আপনার ছিলোই না,যদি আপনাকেই ভালবাসতো,তাহলে সে আপনার জন্য ফাইট করতো,এটলিস্ট ধোকা দিতো না।
যে আপনাকে ভালবাসবে সে কোন কারণ ছাড়াই ভালবাসবে।
হতাশা কাজ করবেই তার মতো,তবে তাকে প্রশ্রয় দেওয়া যাবে না।তাহলে আপনি পিছনে পরে যাবেন।
আপনি আগাবেন ঠিক আপনার মতো করে।আপনি ভাল থাকবেন।সত্যি ই আপনি ভাল থাকবেন............