Saturday, 24 September 2016

আধার রাত...

আধার রাতে হেটে যাচ্ছি একাকি
চাদ টাও আজ দিয়েছে
আমায় ফাকি,
আকাশ টাও রাগ করেছে আজ
হয়ে আছে কালো
মেঘের ও তাই মন টা
আজ নেই যে ভালো।

বইছে না যে আজ
কোন শীতল বাতাস,
নিঃশব্দে শুধু যাচ্ছে বয়ে
একাকি শ্বাস প্রশ্বাস।

হবে না বুঝি কভু শেষ
একাকি পথ চলা,
দেখবো না হয়তো আর
নতুন সুর্যের কোন বেলা।

আমি তো কখনো তোমায়
দেইনি ফিরিয়ে,
তবে কেনো নিজ থেকে আজ
গেলে হারিয়ে....

ভেবেছি যাবো ভুলে তোমায়
তবে পারিনা কেনো আজ?
চলে গেছো আমায় ছেড়ে
তবু কেনো সাজাই আজো
সন্ধ্যা বেলার সাজ.....

আমি তো কখনো তোমায়
দেইনি ফিরিয়ে
তবে কেনো আজ নিজ থেকে
গেলে হারিয়ে....

No comments:

Post a Comment