Monday, 7 November 2016

প্রায় এক বছর পর ছেলেটির ফোন হঠাৎ মেয়েটির ফোন এলো।
এত দিন পর এই নাম্বার দেখে অবাক হলো ছেলেটি।কাপা কাপা হাতে ফোন ধরে বললো হ্যাল্যো....
অপাস থেকে শুধু এতটুকুই বললো কমলাপুর আসতে পারবা?
ছেলেটি আসছি বলেই ফোন টা রেখে দিলো....
আবির আর আলিজার ব্রেকাপ হয়েছে প্রায় এক বছর আগে।কোন এক বিশেষ কারন ফ্যামিলির জন্য তারা মিউচুয়াল ব্রেকাপ করে নিয়েছিলো।আলিব বলেছিলো পালিয়ে বিয়ে করতে কিন্তু আলিজা রাজি ছিলো না তাই বাধ্য হয়েই ব্রেকাপ করে আলিব।তারপর আলিব ও সব ভুলে যেতে দুরের দেশে পাড়ি জমায়।কিন্তু ভাগ্য এখানে ও আলিবের সাথে খেলা করে।তাই এক বছর পর আলিব দেশে ফিরে আসে।এর মাঝ খানে মাঝে মাঝে আলিজার সাথে কথা হতো।কিন্তু সেটা না বলার মতো।দেশে এসেও যোগাযোগ করেনি আলিজার সাথে।
দীর্ঘ দেড় বছরের পর আলিজার ফোন পেয়ে এক প্রকার খুশি হয়ে যায় আলিব।কি এক অজানা কারনে আজ ও আলিজা কে ভুলা সম্ভব হয়নি আলিবের।খুশি মনে গুলিস্থানের দিকে রওনা হয় আলিব।মনে মনে ভাবছে কত দিন পর ওকে দেখবো।গল্প করবো ছবি তুলবো।কিন্তু গুলিস্থান থেকে কমলাপুরের বাসে উঠার পর ই আলিবের বুকে কেমন যেনো অস্থির লাগছিলো,যেনো কিছু একটা ভুল হচ্ছে।কিন্তু পাত্তা দেয়না আলিব।এর মধ্যে দুই বার ফোন দিয়েছে আলিজা।
৪৫ মিনিট পর কমলাপুর নেমে ফোন দেয় আলিজা কে।ফোন ধরেই আলিজা বলে একটা কথা বলবো কিছু মনে করবা না তো,রাগ কইরো না প্লিজ।আলিবের বুক টা ধুক করে উঠে।অপাশ থেকে ভেসে আসে "আমার সাথে আরেকজন লোক আছে তার আসতে এক ঘন্টা লেট হবে"
রাগে মেজাজ খারাপ হয়ে যায় আলিবের,শুধু এত টুকু বলে আমাকে কেনো ডাকছো?
আলিজাঃখুব বেশি দেখতে ইচ্ছা করছিলো :(
অনেক রাগ করার পর অপাশ থেকে কোন আওয়াজ আসেনা,আলিজা চুপ করে আছে।
আলিব মনে মনে ভাবে দেখা না করলে আলিব আলিজা দুজনেই কষ্ট পাবে।আলিজা একটু বেশি ই কষ্ট পাবে একটা অপরাধবোধ কাজ করবে ওর।মনে মনে মুচকি হেসে উঠে আলিবের ঠোট :) আলিজা ই খুশি হোক।কষ্ট না হয় আলিব একাই পাবে।
ওয়েটিং রুমের দরজার নক খুলেই পাশের সোফায় দেখতে পায় আলিজা কে।আলিব কে দেখে অনেক খুশি হয় আলিজা।ভেবেছিলো আলিব হয়তো চলে যাবে।কিন্ত আলিব আর পারছিলো না,বুক ফেটে কান্না আসছিলো।ঘড়ির কাটা তখন ৯ টা ২০ অলরেডি ৩০ মিনিট হয়ে গিয়েছে।আলিজা কা কে টেক্সট করলো আলিব...
"আমার যাওয়া উচিৎ"
আলিজা ও সম্মতি প্রকাশ করলো।
আলিজা খুশি,অনেক খুশি।
আলিব বের হয়ে হাওমাও করে কেদে উঠলো,কি ভেবেছিলো কি হলো।হাটতে হাটতে কাদতে ও কষ্ট হচ্ছে।চোখ মুছে ৬ নাম্বার বাসে উঠে আলিব।এত দিন পর দেখা হলো শুধু বলা হলো না...
"কোন কারন ছাড়াই আজো তোমাকেই ভালবাসি,তাই তোমার খুশির জন্য আজ ও ছুটে আসি"
পৃথিবী তে এমন কিছু আলিব থাকে যারা নিজের হাসিটা আলিজা দের দিয়ে দেয়।আর আলিবরা আত্মত্যাগ এর হিসাবের খাতা টা বড় করতে থাকে।

No comments:

Post a Comment