পাগলের পাগলি
হাটছি আমি একা একা,
কেও নেই যে পাশে,
পাগলিকে তাই নিলাম পাশে,
স্বপ্নের ও আবেশে।
হঠাত ই পাগলির আগমন,
তাকে নিয়ে ভেবে যাচ্ছে এই মন
পাগলি শুনেই হেসে দিলো,
খুব মনে হয় খুশি,
মন চাইছে উড়াল দিয়ে
এখনি চলে আসি।
পাগলি কে আজ
লাগছে পরী,
আধার কালো সাজে,
রাত টাও যেন সেজেছে আজ,
হাজার তারার মাঝে।
তোমায় নিয়ে কবিতা লিখি,
লিখতে চাই ও গান,
প্রতিটি লাইনে থাকবে শুধু,
পাগলির গুনগান।
কি করবো বলো তুমি
মানাতে পারিনা আমাকে,
কলম টা শুধু বারবার
লিখতে চায় তোমাকে...

No comments:
Post a Comment