Saturday, 24 September 2016

:* :* ঘুম পরী :* :*

তোর নিশ্বাসের শব্দ শুনে
ঘুম যে আসে রোজ,
যেদিন থাকেনা নিশ্বাস,ঘুমের
পাইনা কোন খোজ।

অবাক করা যাদু আছে তোর
ঘুমন্ত নিশ্বাসে,
তোর নিষ্পাপ ঐ মুখ খানা
চোখের সামনে ভাসে।

তুই যে আমার ঘুমের পরী
আমার আকাশের চাঁদ
তুই ছাড়া কি ঘুম আসে বল
পাইনা যে ঘুমের স্বাদ...

প্রতি রাতে চাদ কে দেখে
চাদ কে বুকে নিয়ে,
ইচ্ছা করে ঘুমিয়ে পরি
চাঁদের দেশে গিয়ে।

No comments:

Post a Comment