আপন মানুষটাকে আকুল ভাবে স্যরি বলা মানেই তার কাছে ছোট হয়ে যাওয়া নয়.. কিংবা দোষটা শুধুই আপনার এমনো নয়.. বরং আপনার কাছে ঘটে যাওয়া ঘটনার চেয়ে সে মুল্যবান এটাই বুঝায়।
ভুলটা সে করুক তবুও আপনি নাহয় স্যরিটা বলুন না, স্যরি বলে গলিয়ে দিন বরফ পাহাড়টা, দেখাবেন খানিক বাদে সে কেঁদে কেঁদে আপনাকে স্যরি বলবে বুকে নিবে।
সম্পর্কগুলো আজকাল ভীষন সহনশীলতার অভাবে ভুগছে.. আমরা শুধু জিততে চাই.. কেন যেন আমরা খুব ক্ষমতা দেখাই.. আমরা ভুলে যাই কিছু কিছু হার জয় অপেক্ষা মধুর।
ভীষন রাগে ফোনে চিৎকার করছেন, অপাশের মানুষটা স্তব্ধ হয়ে আছে, ফোনটা কেটে দেয়ার পর ও ওই মানুষটার কান থেকে ফোনটা সরে না, আপনার কন্ঠটাও থেমে যায় না.. দুমড়ে মুচড়ে যাওয়া মানুষ টা বলতে পারে না সে কষ্ট পাচ্ছে...
ভাবুন তো সে কি চাইতো আপনার কাছে?? মনে করার চেস্টা করুন আপনি কি চাইতেন..
মানুষ কষ্ট পেলে প্রতিবাদ করে, আরও কষ্ট পেলে চিৎকার করে, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট পেলে স্তব্ধ হয়ে যায়। তার কান্না গুলো জমে যায়। সেটা গলানোর জন্য পাশে কাউকে চাই।
পৃথিবীর সব বীর পুরুষ তার প্রিয় মানুষটার কাছে বাচ্চা হয়ে থাকতে চায়, অবুঝ থাকতে ভালোবাসে.. যে ছেলেটা যুক্তি ছাড়া একটা কথাও মানে না সে চায় তার প্রিয় মানুষটার "সূর্য পশ্চিমে উঠে" এমন বাণীও মেনে নিতে চায়।
পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস মানুষের আবেগ, সবচেয়ে ভয়ংকর জিনিসও এই আবেগ। ভীষন আবেগী মানুষ গুলো কারও বুকে মুখ লুকাতে চায়, আর লুকাতে না পারলে হিংস্র হয়ে উঠে, কখনো নিজের উপর কখনো বা অন্যের।
আগ বাড়িয়ে স্যরি বলে একবার হেরেই দেখুন হার কত আনন্দের। হাত বাড়িয়ে বুকে নিয়ে আবেগের ধারালো বরফ কে অশ্রুতে গলিয়ে দিন।
ভালো থাকুন, ভালো রাখুন।