Sunday, 1 January 2017

রোজ দুপুরে খেয়েই একটু ঘুমিয়ে নেয় নীল।রুটিন অনেক টাই পরিবর্তন করে ফেলেছে আগের থেকে।
এখন আর অযথা সময় নষ্ট করেনা।দিন গুলি ও আর আগের মতো নেই।কিছু জিনিসের মাঝে ব্যাস্ত থেকেই সময় কাটাতে চায় নীল।
এখন খুব সকালে উঠে হাটতে বের হয়,এসে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানি দিয়ে লেবুর শরবত।তার এক ঘন্টা পর সকালের নাস্তা।বাবা মা ও ইদানিং পেটের মেদ নিয়ে শংকায় আছে।তাই গতকাল ই নীলাঞ্জনা এই টিপস গুলি দিলো।
নীলাঞ্জনা ও খুব খুশি নীলের এই পরিবর্তনে।নীলাঞ্জনা হয়তো জানেই না তার এই খুশির হাসির পিছনে দুটি ঠোট মুচকি হেসে বলছে...
"নীলাঞ্জনা,তোমার সুখের হাসির জন্য নীলের সব হাজির"
কিন্তু আজ দুপুরে খেয়ে আর ঘুম আসছে না নীলের,কেনো যেনো মনে হচ্ছে নীলাঞ্জনার মন খারাপ।
বার বার নক করে ও কোন উত্তর পাইনি নীল।কিন্তু নীল ঠিক জানে নীলাঞ্জনার মন খারাপ।কেনো যেনো ওপাস থেকে মন খারাপের নিশ্চুপ নীরবতা নীলের মাঝে এক ধাক্কা দিয়ে যায়।
ঘুম হয়না আর নীলের।উঠে জানালার কাছে বসে পুকুর পাড়ের নীলচে পানির দিকে তাকিয়ে ভাবতে থাকে....
ইসসস নীলাঞ্জনার কাছে থাকলে ওর মন মূহুর্তেই ভাল করে দিতো :* নীলাঞ্জনার মন খারাপের প্রতিটি লাইন নীলের মুখস্থ :* হঠাৎ ই পাশ থেকে এক পশলা বৃষ্টি পানি নীলের মুখ ভিজিয়ে দিয়ে যায়। মেঘ করেছে আকাশে অনেক।বৃষ্টি ও শুরু হয়ে গিয়েছে।আর মেঘের মাঝে নিলাঞ্জনা কে খুজছে নীল।কাছে পেলেই ওর তিল মাখা ঠোটে আলতো পাপ্পা দিয়ে মন খারাপের মূহুর্ত টাকে সরিয়ে ভালবাসায় ভরিয়ে দিতো.....
হঠাৎ ই নীলের মোবাইলের স্ক্রিনে আলো জ্বলে উঠে....
শুধু একটা টেক্সট চোখে পরে..
"massage from nilanjonaa"
isss r parina tomak niye
ghumaw ni ekhono.... :/
নীলের চোখে ও হঠাৎ বৃষ্টিপানি অনুভব করলো....
তবে এটা দুঃখের নয়,,,,,
ভালবাসার <3 <3

No comments:

Post a Comment