তোমার আমার ভালোবাসা
তুমি আমার মন পুকুরের
পদ্মপাতার ফুল
রজনীগন্ধায় সাজিয়ে দিবো
তোমার দীঘল চুল।
তুমি আমার গোধুলি আলো
নীলাকাশের তারা
চাঁদ লাগেনা তুমি যদি রও
মন আলোতে ভরা।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি
ছোট্ট ছোট্ট করে
তোমার আমার ছোট্ট আকাশের
ছোট্ট ঐ ঘরে।
স্বপ্ন গুলি যদি ও ছোট
অনেক বড় আশা,
তারি মাঝে বেচে রবে
তোমার আমার ভালবাসা....
No comments:
Post a Comment