Saturday, 24 September 2016

:* এক্কা দোক্কা :*

ইচ্ছা করছে যাই ফিরে যাই
সেই ছোট্ট বেলা,
তুই আর আমি যেথায় করতাম
এক্কা দোক্কা খেলা।

মনে আছে মেঘনা পাড়ে
যেতাম তোকে নিয়ে,
রোজ বিকালে বাড়ি ফিরতাম
তোকে বিদায় দিয়ে।

বিদায় বেলা চোখ ছলছল
যেনো দেখা হবে না আর,
ছিলোনা যে তখন ফেসবুক,ইমো
হোয়াটস এপ ভাইবার।

রোজ বিকালে তে মাথা মোড়ে
অপেক্ষার প্রহর গুনা,
শুধু আসছি আমি পিছন থেকে
এই ডাক টা শুনা।

তখন আমি একটু বড়
কোন এক ভোর সকালে
আলতো করে চুমু একেছিলাম
তোর রাজ কপালে।

দৌড়ে গিয়ে মাকে তুই
সব ঈ বলে দিলি,
মায়ের হাতে মার আর
খেলাম বকার ঝুলি।

তখন তোর বছর পনেরো
আমার আঠারো ছুই,
হঠাৎ দেখি ঘরের কোনে
একা কাঁদছিস তুই...

পিছন থেকে জড়িয়ে ধরে
পাপ্পা দিলাম তোকে,
আদর করে জড়িয়ে নিলাম
আমার ছোট্ট বুকে।

সেদিন তুই দৌড়ে যাসনি
আমার মায়ের কাছে,
বলিস নি তুই দেখোনা আন্টি
আবার পাপ্পা দিছে ;)

বুঝে নিলাম সেদিন আমি
ভালবাসি লাগেনা বলা,
শুধু মন টা বুঝলেই অনন্তকাল
একসাথে যায় চলা <3

আজো তোকে ভালবাসি
সেই ছোট্ট বেলার মতো...
পারিনা শুধু দেখাতে তোকে
ভালবাসা আছে কতো..... <3 <3

ওইথ #দোক্কা

No comments:

Post a Comment