Wednesday, 3 August 2016


আক্ষেপ
৩-১০-২০১৫
৪ঃ০৪ মধ্যরাত

আকাশ টা আজ বেজায় কালো,
জানালায় কাছে বসে বসে তাই
খুজে চলেছি জীবনের আলো।

লক্ষ তারা জ্বলে নিভে
দেখছি শুধু চেয়ে,
জীবন নদীর জোয়ারে আমি
হাপিয়ে উঠছি নেয়ে।

জীবন টা এক কষ্টের খেলা
বুজেছি আমি আগে,
তবে কষ্টের ও যে হরেক রুপ
বুঝিনি আগে ভাগে।

প্রতিটা দিন খুজে বেড়াই
জীবিন কাকে বলে?
যেন অভিনয় করে যাচ্ছি আমি
অগোচরে কৌশলে।

এই যদি হয় জীবন নামের
বইয়ের প্রথম পাতা,,,
লিখবো না আর প্রতিটা রাত
জীবনের কোন খাতা,,, ,

No comments:

Post a Comment