(একটি প্রেম পদ্য)
অনেক খুজেছি তোমায় আমি
দিশেহারার মতো,
খুজে খুজে হয়েছি হয়রান
তবু খুজেছি তোমায় কতো।
অবশেষে আমি...।
পেয়েছি পেয়েছি খুজে পেয়েছি,
রাতের আকাশে তোমায় দেখেছি,
যেদিন ছিলোনা আকাশে কোন চাদ,
চারিদিকে ছিলো আধার কালো,
হয়েছিলো সেদিন আলোকিত চারিদিক,
যখন দিয়েছিলে তুমি আলো।
বহুদিন আমি রয়েছি অপেক্ষায়
কবে আসবে এমন দিন,
যেদিন আমি খুজে পাবো তোমায়
বাজবে মনে সুখের বীন।
আজ যেন আমি অনেক সুখি
অবশেষে তোমায় পেয়েছি খুজে,
হারিয়ে যেতে দিবোনা আর কখনো
রেখে দিবো এই মনের মাঝে।

No comments:
Post a Comment