Monday, 7 November 2016

টোনাটুনির ভালবাসা <3
তোমার সাথে রাত পোহাবো
দেখবো সুর্য মেলা,
জ্যোৎস্না আলোয় তোমার সাথে
করবো লুকোচুরি খেলা
আমার বুকে তোমাকে নিয়ে
দেখবো সুখের স্বপন
তোমার বুকে ভালবাসার বীজ
করবো আমি বপন
সারারাত ঐ চাদের আলোয়
থাকবো তোমার সাথে
আমি গাইবো ভালবাসার গান
তুমি সুর মিলাবে তাতে
লক্ষি বাবুই এমন বলেনা
কষ্ট লাগে বুকে
ভাল ত আছি তোমাকে নিয়ে
অজানা কোন এক সুখে।
ভাল লাগে তোমার সাথে
তোমার সংগ পেতে
প্রতিটি অংগে তোমার
আমার ছোয়া দিতে।
তোমার রঙ এ জড়াবো আমি,
তোমাতে মিশে রবো,
তুমিহিন লাগে সব রংহীন
তোমাতে আমি হারাবো।
কিছু সুখ আসুক আসতে দাও না
কেনো গো দিচ্ছো বাধা
জীবন ই এমন,যাবেও তেমন
কেনো বাকিটা রবে আধা?
তোমার পাগল,তোমার বাবুই
তোমাতে মিশে থাকে,
হারিয়ে যায় যে কোন সাগরে
তোমাতে নিজেকে আকে
টোনা+টুনি=অদৃশ্য ভালবাসা

No comments:

Post a Comment