Saturday, 24 September 2016

 ইচ্ছে...

ইচ্ছে করছে ছাদে গিয়ে
বৃষ্টি জলে ভিজি,
ইচ্ছা করছে বৃষ্টির জলে
মনের মতন সাজি।

ইচ্ছা করছে উড়ে গিয়ে
হবো রাতের তারা,
ইচ্ছা করছে মেঘের ভেলায়
কাটতে নতুন ছড়া।

ইচ্ছে করছে হতে গাংচিল
হারিয়ে যাবো দুরে,
অজানার দেশে গাইবো গান
নিজের করা সুরে।

ইচ্ছা করে কত কিছু
রাতের স্বপ্নে দেখি,
মনের তাকে যতন করে
স্বপ্ন সাজিয়ে রাখি।

তাক গুলা আজ হয়েছে পূর্ন
জায়গা নেই যে আর,
স্বপ্ন গুলোকে কোথায় রাখি
ভাবছি বার বার,,,,

No comments:

Post a Comment