Saturday, 24 September 2016

অপেক্ষা্‌...

আমি থাকি রোজ বসে,
বারান্দার কোল ঘেসে,

কবে কাটবে ঘোর আধার
কবে মিলবে দেখা তোমার

তাই ভাবি সারাদিন
কবে আসবে,পাশে বসবে
মন হবে রঙ্গিন....

দিন গুলো যাচ্ছে চলে
ঠিক তারি মতো করে

অপেক্ষার প্রহর যাচ্ছে বেড়ে
প্রতিটি নতুন ভোরে...

তাই ভাবি সারাদিন
কবে আসবে,পাশে বসবে
মন হবে রঙ্গিন...

আর পারছি নাগো পাগলি
এসে একটু ধরা দাও,
দিবো ভরে,উজার করে
ভালবাসা যা চাও...

তাই ভাবি সারাদিন
কবে আসবে,পাশে বসবে
মন হবে রঙ্গিন....

No comments:

Post a Comment