বর্ষার সেই বিকেল
একদিন বৃষ্টিতে বিকেলে,
তুমি আমি দুজন মিলে,
হেটেছি দূর বহুদুর,
মনের ভিতরে,
টুপ টাপ শব্দে,
বেজে যাচ্ছিলো কোন সুর।
সেদিন ছিলো
মেঘলা আকাশ,
ছিলো ঠান্ডা হিমেল হাওয়া,
চোখা চোখি ছিলো
দুটি চোখ,
যেন অজানায় হারিয়ে যাওয়া।
হঠাথ বিজলী
চমকে উঠলো,
চমকে উঠলে তুমি,
বাহুবন্ধনে জড়িয়ে ধরলে আমায়,
এ যেন নিরাপদ আশ্রয় ভুমি।
কানে কানে তুমি মুখটি এনে,
বলেছিলে নিচু স্বরে,
যত যা আসুক
যে যাই বলুক,
থাকি যেন তোমার তরে।
আজ ও অনেক বৃষ্টি হচ্ছে,
টুপ টুপ টুপ শব্দ হচ্ছে,
ভিজছি আমি একা,
মেঘলা আকাশ,শীতল বাতাস,
আছে সব ঠিক ঠাক,
তবু কেন যেন লাগে ফাকা।
একটু পরেই বিজলী চমকালো
চারিদিকে আলো কতো,,,,
চেয়ে দেখি নেই পাশে কেউ
জড়িয়ে ধরার মতো।

No comments:
Post a Comment