Sunday, 18 September 2016

কল্পনা
কিছু জিনিস ঠিক কেমন যেন
থাকে শুধু কল্পনায়,
স্রোত শুধু যায় অন্যদিকে
তার মনের মোহনায়।
কল্পনা টা অন্যরকম
আশা জাগিয়ে রাখে,
প্রতি রাতে ঘুমের মাঝে
নিজেকে শুধু আকে।
মাঝে মাঝে দেয় আনন্দ,
কষ্ট ও দেয়না অল্প,
এ দুয়ের মাঝেই এগিয়ে চলে
ছোট্ট জীবনের গল্প।
এ জীবন টা খুব কষ্টের
যায় না কাউকে বলা,
যেন নিস্তব্ধ মরুভূমি তে
একাকি পথ চলা।

No comments:

Post a Comment