Saturday, 24 September 2016

কবির কাব্য
৩-১-১৬
রাত ৩.৩০

কাব্যের মাঝে কবির ঘুরা ফিরা
কাব্যের মাঝে অপ্সরি কে খুজা
কাব্য এক বিশাল পৃথিবী
কাব্যের মাঝে কবিতার মজা।

কাব্যের মাঝে কল্পনায় বিচরন
কাব্যের মাঝে পাগলির আগমন
কাব্যের মাঝে তাহার লালন
কাব্যের মাঝে আসে বারবার
এত বলি সে শোনেনা বারন।

কাব্যের মাঝে অথবা
স্বপ্নের সাজে
আমি ও যে আছি
তাহার খোজে,
কেনো সে এসে
থাকে অধরায়
ফিরে যায় আবার
তার ঠিকানায়।

তাই কাব্যের মাঝে যাই বারবার
দেখে আসি তাকে
কবিতার ফাকে
কখনো অপ্সরী,কখনো পাগলি
কখনো বাবুই, কখনো পাখি
হরেক নামে তাহাকে ডাকি
আর কলমের কালির আড়ালে থেকে
দেখে যাই তার অপরুপ আখি।

জানিনা এ দেখার কবে হবে শেষ
না জানি হয়ে যাবো আমি নিঃশেষ।
তবু বলে মন তারে দেখিবো একদিন।
আজো অপেক্ষায়
কবে আসবে সেদিন.....

No comments:

Post a Comment