Sunday, 18 September 2016

(একটি অসমাপ্ত জীবনের একাংশ)
সিগারেটের ধোয়ায় পুরছি আমি
পুরছে এ হ্রদয়,
মৃত্যুটাকে ডাকছি কাছে
নেই কোন সংশয়।
ভালো ছিলাম অনেক আমি
ছিলো না কোন নেশা,
ধোয়ার জগতে ভেসে বেড়াই
এটাই আমার পেশা।
মনের মাঝে যখন জাগে
অস্থিরতা খুব,
৬ টাকার নেশার মাঝে
মারি আমি ডুব।
মুখ ভর্তি ধোয়া নিয়ে
যখন আমি ছাড়ি,
মনে হয় কষ্ট গুলো
দিয়ে যাচ্ছে আড়ি।
ক্ষনিকের এই সুখ নিয়ে
আছি আমি বেচে,
জানিনা কখন সুখ পাখি
ডাকবে আমায় কাছে।
এই আশায় স্বপ্ন দেখে
বেচে আছি আজো,
মন বলে বাদ ওসব
জীবন টাকে খুজো।
মাঝে মাঝে শক্ত হই
দৃঢ় করি মন,
ক্ষনিক বাদেই ভেংগে যায়
আমার স্বপ্নের আয়োজন।

No comments:

Post a Comment