Saturday, 24 September 2016

তোর মুখের এক টুকরো হাসি দেখব বলে
আমি অনন্ত প্রহর অপেক্ষা করে থাকি,

ভেবে ভেবে দিন কেটে যায়,
কত দিন আর আছে বাকি।
প্রতিদিন সূর্য উঠে,
আকাশে উঠে চাদ।

মনের মধ্যে জমতে থাকে
কাছে না পাওয়ার বিষাদ।

কবে তোর দেখা পাবো
একটু বলে দেনা,
তোর বুকে রাখবো মাথা
মন যে আর মানেনা।

তোকে পেলে তোর কপালে
চুমু একে দিবো,
তোর কপালে কাজল দিয়ে
বরণ করে নিবো।

নজর যেন না লাগে আর
দিবো না হারিয়ে যেতে,
তোকে নিয়ে হারিয়ে যাবো
আমার কল্পনাতে।

No comments:

Post a Comment