Saturday, 24 September 2016

 একলা আমি...

ছাদে বসে আকাশ দেখি
একলা আমি বসে
হাতের ধরা আগুন থেকে
ছাই পরছে খসে।

একা একাই পুরছে আগুন
নিজের মত করে,
বসে বসে দেখছি আমি
জীবন নদীর তীরে।

পাশের ভাই টা ফুকছে ধোয়া
টানছে আপন মনে,
যেন দুঃখ যত যাবে মুছে
একেক একটা টানে।

যখন দেখে আশে পাশে
আপন মানুষ নেই,
তখন দুঃখ গুলো শেয়ার করে
তাহার টানে তেই।

বিদেশ জীবন বড়ই আজিব
মানুষ যে কি ভাবে,
যেন টাকার বাক্স নিয়ে বসেছে
যখন যা মন চাবে।

আমার জীবন ও মিলিয়ে নিয়েছি
অন্য সবার মতো,
এখানে এসেই ভুলে গিয়েছি
নিজের স্বপ্ন কতো।

স্বপ্ন দেখা বড় ব্যাপার
এখন নয়কো সাজে,
তাই প্রতি রাতে ঐ আকাশে
খুজি মাঝে মাঝে।

স্বপ্নটাকে উড়তে দেখে
ভিষন ভালো লাগে,
ইচ্ছা করে উড়ে গিয়ে
ধরি সবার আগে।

কিন্তু পাখা ছাড়া কিভাবে ধরবো
মন কে টেনে আনি,
অপূর্ন মোর স্বপ্ন গুলো
একা একাই বুনি।

জানিনা কবে হবে দেখা
স্বপ্ন বোনা শেষ,
কবে আবার ফিরে যাবো
সোনার বাংলাদেশ।

No comments:

Post a Comment