Sunday, 18 September 2016

লাল শাড়ি,,,
লাল দুপাট্টা শাড়ি পরে
টিপ দিয়ে কপালে,
সামনে এসে দাড়াবে তুমি
এলোমেলো খোলা চুলে।
দুহাতে থাকবে কাচের চুড়ি,
বাজবে রিন ঝিন ঝিন,
মনের মাঝে বাজবে তখন
তোমার মনের বীন।
আমি থাকবো পাঞ্জাবিতে
রং থাকবে তার লাল,
হাতটা রেখে তোমার হাতে
হাটবো অনন্ত কাল।

No comments:

Post a Comment