Saturday, 22 October 2016

চৈত্রের পড়ন্ত রোদ-বৃষ্টির মিলন তিথি 

চৈত্রের পড়ন্ত রোদে হাটছি আমি
মিষ্টি রোদের স্পর্ষে
হেটে যাচ্ছি ক্লান্তিহীন পথ ভুমি।

দেখতে দেখতে কেটে যে গেলো
কত দিবস ও রজনী,
তবু ও আজ আগের মতো
হ্নদয়ে বেজে যায় তোমার ধ্বনি।

এ পথে তোমার বড্ড প্রয়োজন
প্রয়োজন তোমার দুটি হাত,
মনে আছে তোমার?
তোমার হাতে ঘুমিয়ে ঘুমিয়ে
কেটেছে কত রাত...

তুমি ছাড়া আকাশে বৃষ্টি হয়না
ভিজতে পারিনা তুমি ছাড়া,
তুমি ছাড়া সব লাগে প্রাণহীন
লাগে যে ছন্নছাড়া।

তোমায় নিয়ে হেটে যাবো
হাজারো মাইল পথ,
তুমি যদি থাকো আমার পাশে
থামবেনা আমাদের রথ।

চৈত্রের পড়ন্ত রোদে আজ
বৃষ্টির মিলন তিথি,
তোমার সাথে কাটাবো
বাকিটা সময়,
জীবনে হারি কি জিতি।

No comments:

Post a Comment