কাব্যের গল্প
আকাশটা আজ আধারে ভরা,কালো মেঘে ঢাকা,
চাদ মামা আজ ঘুমাচ্ছে বেশ,ছেলেটিকে রেখে একা।
চাদ মামা আজ ঘুমাচ্ছে বেশ,ছেলেটিকে রেখে একা।
তারাদের সাথে গল্প করছি,উদাস নয়নে চেয়ে,
মাঝে মাঝে হেরে গলায়,উঠছি গান গেয়ে।
মাঝে মাঝে হেরে গলায়,উঠছি গান গেয়ে।
গানে যেনো সুর নেই কোন,দুঃখের স্রোত ধারা,
চোখের জলে যাচ্ছে ভেসে,ছেলেটির মনপাড়া।
চোখের জলে যাচ্ছে ভেসে,ছেলেটির মনপাড়া।
স্বপ্ন এসে ধোকা দেয় বারবার,এ কোন লিলা খেলা,
মনপাড়ায় বসেছে যেনো,স্বপ্ন ভাঙ্গার মেলা।
মনপাড়ায় বসেছে যেনো,স্বপ্ন ভাঙ্গার মেলা।
উদ্দেশ্যহীন ছেলেটি আজ,সুখের তরীর খোজে
হেটে যায় অজানা পথ ধরে,সন্ধা গোধুলির মাঝে।
হেটে যায় অজানা পথ ধরে,সন্ধা গোধুলির মাঝে।
No comments:
Post a Comment