Saturday, 22 October 2016

#একটি_মিষ্টি_হাসির_গল্প

পরীর মন খুব খারাপ
কি করা যায় ভাবছে ছেলেটি...
হঠাৎ ই জিজ্ঞাসা করলো..

পরী????
পরীঃহুম বলো..
সাগর পারে সন্ধা বেলা
আধারে আধারে করছে খেলা

তখন যদি তোমায় নিয়ে
নিয়ে যেতাম সাগর তীরে
কেমন লাগতো তোমার মনে
বলো ত আমার কানে কানে...

পরী অন্য দিকে চেয়েঃহুম ভাল লাগতো..

ছেলেটিঃআচ্ছা পরী..
পরীঃ হুম...
ছেলেটিঃ
আবার ধরো চাঁদনী রাতে
মেঘ ও করছে খেলা তাতে

তখন যদি যেতাম নিয়ে
আমার ব্যালকুনি তে
কোলের উপর মাথা রেখে
তুমি কি ঘুমিয়ে যেতে?

পরী একটু হাসি দিয়েঃ হা ঘুমিয়ে যেতাম :)

ছেলেটিঃএই পরী...
পরীঃবলোনা.....
ছেলেটিঃ
কিংবা ধরো কাজ করছো
অথবা তুমি ঘর গুছাচ্ছো

তখন যদি হঠাৎ বলি
বড়ই ভালবাসি,
তুমি কি আমায় উপহার দিতে
মিষ্টি মাখা হাসি?

পরী মন খুলে হেসে দিয়েঃ
হুম্মম অবশ্যই হাসি দিতাম.. :) :) :)

পরী হাসছে,একটু আগে তার মন খারাপ ছিলো কে বলবে... :)
ছেলেটিও হাসছে,তবে এটা ওর হাসি না।পরীর হাসিতে হাসছে ছেলেটি....

এমন হাসির জন্য ছেলেটি সারা রাত কবিতা লিখে যাবে।

No comments:

Post a Comment