মধ্যবিত্ত প্রেম
তোমার আমার মধ্যমিত্ত
ভীরু ভীরু প্রেম,
তোমায় নিয়ে বানাবো আমি
ভালবাসার ফ্রেম।
ভীরু ভীরু প্রেম,
তোমায় নিয়ে বানাবো আমি
ভালবাসার ফ্রেম।
তোমার আমার লুকিয়ে লুকিয়ে
একটু ভালবাসা,
মনের মাঝে জমতে থাকে
একটু একটু আশা।
একটু ভালবাসা,
মনের মাঝে জমতে থাকে
একটু একটু আশা।
যতই বলো তুমি আমায়
ভাল তুমি বাসনা,
মন বলে ততো তুমি আমার
আর কেউ হবে না।
ভাল তুমি বাসনা,
মন বলে ততো তুমি আমার
আর কেউ হবে না।
রোজ বিকালে তোমায় নিয়ে
নদীর পাড়ে যাবো,
ছুটির দিনে সন্ধা বেলায়
প্রিয় ফুসকা খাবো।
নদীর পাড়ে যাবো,
ছুটির দিনে সন্ধা বেলায়
প্রিয় ফুসকা খাবো।
হাতে হাত ধরে তুমি আমি
হাটবো অনেক দুর,
গোধুলি লগ্নে শুনাবো তোমায়
তোমার প্রিয় সুর।
হাটবো অনেক দুর,
গোধুলি লগ্নে শুনাবো তোমায়
তোমার প্রিয় সুর।
এক আইসক্রিম দুজন মিলে
ভাগাভাগি করে খাবো,
ভালবাসি গো ভালবাসি তোমায়
ভালবাসা খুব দিবো।
ভাগাভাগি করে খাবো,
ভালবাসি গো ভালবাসি তোমায়
ভালবাসা খুব দিবো।
তোমার আমার মধ্যবিত্ত
ছোট ছোট আশা,
বাচিয়ে রাখবো বাচি যতদিন
তোমার আমার মধ্যবিত্ত
ভীরু ভীরু ভালবাসা।
ছোট ছোট আশা,
বাচিয়ে রাখবো বাচি যতদিন
তোমার আমার মধ্যবিত্ত
ভীরু ভীরু ভালবাসা।
No comments:
Post a Comment