Saturday, 22 October 2016

অপেক্ষমান ভালবাসা...
<3 <3 <3 <3 <3 <3

এই ত আর কদিন পরে....
তোমার কাছে আসবো ফিরে...
লঞ্চে যাবো মেঘনা পাড়ে....
তুমি দাড়িয়ে থাকবে নদীর ধারে...
নীল ড্রেসে মাথায় উড়না দিয়ে...
চোখে একটু কাজল নিয়ে...
আমায় নিতে আসবে তুমি...
খুজে নিতে নিজের আপন ভুমি...
খানিক পরেই লঞ্চ টা এসে...
নোঙর ফেলবে তোমার পাশে...
একটু পরেই দেখবো তোমায়...
আনন্দ অশ্রু চোখের কোনায়...
বুকের মাঝে ঝাপিয়ে পরবে
লুকাবে তোমার মুখ,
পিপাসিত মন খুজবে তোমার
অনাবিল সেই সুখ...
এ যেনো আনন্দ ফিরে পাওয়া...
অপেক্ষমান অতৃপ্ত ভালবাসা পূরণ হওয়া..

No comments:

Post a Comment