যখন তোমার পচিশ
তখন পচিশ আমি,
গলায় দিয়েছিলাম মুক্তার মালা
ছিলো না যে খুব দামি।
তোমার ঠোটে তে হাসির ঝিলিক
ছিলো যে সুখের ছায়া,
ছিলো যে তোমার চোখের মাঝে
অজানা শান্তি ছায়া
মনের মাঝে বেজে যাচ্ছিলো
তোমার প্রিয় গান,
তোমার মুখের হাসির জন্য
নিবেদিত এই প্রান।
No comments:
Post a Comment