Saturday, 22 October 2016



শুধু তোমারি জন্য <3 <3
মন খারাপের প্রতি রাতে
যদি তোমায় পেতাম।
মন খারাপ কে বিদায় দিয়ে
তোমায় আগলে নিতাম।
তুমি থাকলে দুঃখ টাও
চায় না কাছে আসতে,
মন শুধু চায় তোমাকে
আরো ভালবাসতে।
তুমি থাকলে সুখ পাখিটাও
উড়ে উড়ে আসে,
কষ্ট গুলি কষ্ট নিয়ে
যায় আকাশে ভেসে।
তুমি থাকলে জীবন আমার
হয়ে যাবে অনন্য,
চাদের রাতে কবিতা লিখবো
শুধু তোমার জন্য।
তুমি থাকলে প্রতি সকালে
নতুন সুর্য উঠে,
নতুন এক দিন শুরু হয়
আমার জীবন মাঠে।
তুমি থাকলে রাতের আকাশ
থাকে তারায় তারায় পূর্ন
তুমি যে আর কারো নও
শুধু আমারি জন্য।

No comments:

Post a Comment