Tuesday, 18 October 2016

পাগলির জন্য :) ;) :* <3

তোর জন্য সব হাজির,
কি লাগবে তোর বল,
আমার হ্রদয় টা দিয়ে দিবো
মন বাগানে চল।
তোর আংগুলে রিং পরাবো
নারিকেল পাতা দিয়ে,
মুকুট দিবো তোমায় পরিয়ে
বেলি ফুল নিয়ে।
গাদা ফুলের মালা দিয়ে
তোমায় সাজিয়ে দিবো,
গোলাপ পাপড়ির টিপ পরিয়ে
বউ বানিয়ে নিবো।
তবুও তুমি রাগ করোনা
মুখ করো না কালো,
কি করবো এমন দেখলে তোমায়
লাগেনা আমার ভালো।
যা চাইবে সব ই দিবো
শুধু একটু হেসো,
দিন শেষে ঘুমের আগে
একটু ভালবেসো।

No comments:

Post a Comment