Sunday, 1 January 2017

সুখ...
খুব ছোট্ট একটা শব্দ।কিন্তু এটা নিয়ে বেচে থাকা টা অনেক কঠিন।সবাই এটা নিয়ে বেচে থাকতে পারেনা।সবাই এটাকে ধরে ও রাখতে পারেনা।কিন্তু আমরা চাইলেই এটা কে ধরে রাখতে পারি।
আমরা সবাই বলি টাকা ছাড়া সুখ সম্ভব নয়।এটা কি আসলেই সত্যি কথা?সুখের জন্য কি শুধু টাকাটাই দায়ি?
হুম জীবনে সুখের জন্য টাকার দরকার অত্যাবশ্যকিয়।কিন্তু সব দোষ কি টাকার?আমাদের সংসারে এই বিষয় টা নিয়ে অশান্তির শুরু হয়।
বিশেষ করে নতুন সংসারে।
কিন্তু একটু চিন্তা করলেই দেখতে পাবেন যদি নিজের চাহিদা টাকে আপনার নিজের সামর্থের মধ্যে নিয়ে আসেন।তাহলেই দেখবেন সুখ আপনার পায়ে লুটোপটি খাচ্ছে।
নিজের জীবনটা কে ঘুছিয়ে আনুন।নিজের সামর্থের ভিতর নিজের সুখ খুজার চেষ্টা করুন।দেখবেন আপনার থেকে সুখি মানুষ আর কেউ হবেনা।
তবে এ কাজ কখনোই একা একা করতে পারবেন না,এ জন্য আপনার সঙ্গির পূর্ণ সাপোর্ট দরকার।
আপনি আপনার কাছের মানুষটিকে সংগ দিন।তাকে বুঝান তোমার যতটুকু সামর্থ আছে আমি তাতেই অনেক খুশি।তাকে সামনে এগিয়ে যেতে উদবুদ্ধ করুন।তাকে সাহস দিন।হোক সে আপনার স্বামি বা ভালোবাসার মানুষ।
দেখবেন আপনাদের জীবনে ভালোবাসা সুখ শান্তির কোন অভাব হবেনা।
আমরা চাইলেই পারি,হয়তো একটু কষ্ট হবে।কিন্তু এই অশান্তি থেকে একটু কষ্ট করে একটু সুখে থাকা কি ভালো নয়?
দেখুন না পারেন কিনা... নিজের জীবন টা কে সুখের জীবনে পরিনত করতে...
ভালো থাকুন আপনি,ভালো রাখুন নিজের কাছের মানুষটিকে।

No comments:

Post a Comment