Saturday, 24 September 2016

 কোন এক বিকালে...

দেখেছিলাম তাকে
মুচকি হাসিতে
পড়ন্ত এক বিকেলে
নীল টি শার্ট আর
জিন্সে নিজেকে
খুব লাগছিলো সেকেলে।

মুখে দিয়ে হাত
বসেছিলো সে,
তাকিয়ে আমার দিকে,
ডান হাটু কেনো
কাপছিলো বারবার
হার্ট কাপছিলো বুকে...

যতবার তার সামনে দাড়াই
কেমন যেনো লাগে,
কলম ও যেন তার সামনে
বাড়তে চায় না আগে...

মনে মনে তাকে নাম দিয়েছি
অপ্সরী নামে ডাকি,
কখনো মেডাম,কখনো পাগলি
হরেক নামে তাকে আকি।

No comments:

Post a Comment