Saturday, 24 September 2016

কফি হাউজ

দোস্ত তুই অনেক ভালো
তুই বন্ধুত্বের প্রান,
তোকে দেখলে মনে পরে যায়
কফি হাউজের গান।

কফি হাউজ টা নেই আজ
কি হয়েছে তাতে?
তুই আর আমি আড্ডা দিবো
তে মাথার গাছ তলাতে।

আড্ডায় থাকবে রং চা
আর চানাচুর ভাজা মুড়ি,
বিকাল বেলায় তোকে নিয়ে
উড়াবো মাঠে ঘুড়ি।

নদীর পাড়ে নৌকা ভ্রমন
করবো মোরা রোজ,
মাঝে মাঝে চাদের রাতে
করবো রাতের ভোজ।

বন্ধুত্বের রাখি পরিয়ে দিলাম
রাখিস যতন করে,
যেথায় থাকিস যত দুরে
ভুলিস না কভু মোরে।

No comments:

Post a Comment