সেই দিনগুলি,,,,,,,
দিন গুলি আজ হারিয়ে গিয়েছে
শুধু ভাবনা গুলো আছে,
ইচ্ছে করে যাই ফিরে যাই
হারানো দিনের কাছে।
শুধু ভাবনা গুলো আছে,
ইচ্ছে করে যাই ফিরে যাই
হারানো দিনের কাছে।
দিন গুলি সব সাদাকালো ছিলো
ছিলো শান্তি ছায়ার স্বাদ,
ছিলো গভীর রাতের আরামের ঘুম
বাকি সব না হয় বাদ।
ছিলো শান্তি ছায়ার স্বাদ,
ছিলো গভীর রাতের আরামের ঘুম
বাকি সব না হয় বাদ।
ছিলো না মাথায় হাজার চিন্তার
হিজিবিজি সব বাসা,
ছিলো গোধুলি বিকালে মনটা খুলে
একটু খানি হাসা।
হিজিবিজি সব বাসা,
ছিলো গোধুলি বিকালে মনটা খুলে
একটু খানি হাসা।
ছিলো ছুটির দিনে সবার আড়ালে
মাঠে ক্রিকেট খেলা,
ছিলো কাথার নিচে তিন গোয়েন্দা
আর হাজার গল্পের মেলা।
মাঠে ক্রিকেট খেলা,
ছিলো কাথার নিচে তিন গোয়েন্দা
আর হাজার গল্পের মেলা।
ছিলো হাসিখুসি ভরা ছোট্ট জীবন
স্বপ্ন ও ছিলো অল্প
ছিলো না প্রেম বিরহ দুনিয়াবি যত
অসহ্য সব গল্প।
স্বপ্ন ও ছিলো অল্প
ছিলো না প্রেম বিরহ দুনিয়াবি যত
অসহ্য সব গল্প।
জীবন এখন পাল ছেড়া নাও
চলছে নিজের মতো,
জানিনা এ চলা কবে হবে শেষ
তীর আর কত দুর কতো।
চলছে নিজের মতো,
জানিনা এ চলা কবে হবে শেষ
তীর আর কত দুর কতো।

No comments:
Post a Comment