#তোমার_সাথে_বৈশাখি_দিন...
চলো উড়ে চলে যাই
ঐ নীল আকাশে,
বসবো দুজন মেঘের ঘাটে
দখিনা স্নিগ্ধ বাতাসে....
চৈত্রের প্রখর রোদে
শীতল ছায়াতে
আগলে রাখবো তোমাকে,
বৈশাখি ঝড়ো বৃষ্টি তে
তোমার ঠোটের স্পর্ষে
জড়িয়ে নিবো নিজেকে।
নীল শাড়িতে সাজবে তুমি
কাজল দিয়ে চোখে,
হাতে দিবে কাচের চুড়ি
হালকা মেকাপ মুখে
:)
যাবোনা মোরা রমনা তে
বা মঙ্গল শোভাযাত্রায়
ঘুরবো সারাদিন তিন চাকায়
আমি রবো তোমার পাহারায়
:)
পড়ন্ত বিকালে হাটবো দুজন
বেরিবাধের পার ধরে,
সন্ধা রাতে হবে ফুসকা যুদ্ধ
দেখা যাবে কে কতটা পারে
:)
রাত যখন একটু গভীর
ঘড়ির কাটা দশ,
বার্গার খাবো দুজন মিলে
দিয়ে ঝাল মরিচের সস।
:)
সারাদিনের ক্লান্তি নিয়ে
যখন বিছানায় শুবো,
বুকের মাঝে তোমায় নিয়ে
ঘুমের দেশে যাবো।
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
ঐ নীল আকাশে,
বসবো দুজন মেঘের ঘাটে
দখিনা স্নিগ্ধ বাতাসে....
চৈত্রের প্রখর রোদে
শীতল ছায়াতে
আগলে রাখবো তোমাকে,
বৈশাখি ঝড়ো বৃষ্টি তে
তোমার ঠোটের স্পর্ষে
জড়িয়ে নিবো নিজেকে।
নীল শাড়িতে সাজবে তুমি
কাজল দিয়ে চোখে,
হাতে দিবে কাচের চুড়ি
হালকা মেকাপ মুখে
যাবোনা মোরা রমনা তে
বা মঙ্গল শোভাযাত্রায়
ঘুরবো সারাদিন তিন চাকায়
আমি রবো তোমার পাহারায়
পড়ন্ত বিকালে হাটবো দুজন
বেরিবাধের পার ধরে,
সন্ধা রাতে হবে ফুসকা যুদ্ধ
দেখা যাবে কে কতটা পারে
রাত যখন একটু গভীর
ঘড়ির কাটা দশ,
বার্গার খাবো দুজন মিলে
দিয়ে ঝাল মরিচের সস।
সারাদিনের ক্লান্তি নিয়ে
যখন বিছানায় শুবো,
বুকের মাঝে তোমায় নিয়ে
ঘুমের দেশে যাবো।

No comments:
Post a Comment