Tuesday, 18 October 2016

অব্যাক্ত ভালবাসা
হারানোর জন্য তোকে কখনো
ভালবাসিনি আমি
হারানোর জন্য সাজাইনি আমি
আমার হৃদয় ভুমি।
হারানোর জন্য রাখিনি তোকে
আমার বুকের মাঝে,
যে যখন খুশি যাবি চলে
সকাল কিংবা সাজে।
কেনো তুই হারিয়ে যাবি
কেনো চাস চলে যেতে,
জানিস না তুই তোর ছবি
একেছি হৃদয় পটে।
যে যাই বলুক,মানিনা আমি
শুনতে লাগেনা ভালো
আমি জানি আমার ময়না
আমার দিনের আলো।
চাইনা কিছু তোর কাছে
শুধু চাই তোর হাসি,
তোর সুখেতে সুখি আমি
মন ও আমার খুশি।

No comments:

Post a Comment