একাকি রাজপথ
সোডিয়ামের লাইটে হাটছি রাজপথে,
সব যেন কেমন রং বিহীন
হয়ে গিয়েছে হলদেতে।
সব যেন কেমন রং বিহীন
হয়ে গিয়েছে হলদেতে।
চারিদিকে নিকশ কালো
রাতের সুন্দর্য হারিয়েছে আজ
সন্ধাটাও হারিয়ে ফেলেছে
অপরুপ তার গোধুলি সাজ।
রাতের সুন্দর্য হারিয়েছে আজ
সন্ধাটাও হারিয়ে ফেলেছে
অপরুপ তার গোধুলি সাজ।
শুকতারা টা জ্বলছে একা,
যেন কাদছে সে আনমনে,
আশেপাশে যে শুধুই আধার
আলো নেই যে কোনখানে।
যেন কাদছে সে আনমনে,
আশেপাশে যে শুধুই আধার
আলো নেই যে কোনখানে।
একলা আমি,একলা শহর
একলা আমার পৃথিবী,
তবুও আমি স্বপ্ন দেখি
আকি নিজের জীবন ছবি।
একলা আমার পৃথিবী,
তবুও আমি স্বপ্ন দেখি
আকি নিজের জীবন ছবি।
একলা কভু যায় না থাকা
তবুও আছি নির্জনে,
মন এখন আর দেয়না সাড়া
সাগর পাড়ের গর্জনে।
তবুও আছি নির্জনে,
মন এখন আর দেয়না সাড়া
সাগর পাড়ের গর্জনে।
ভালো আছি বেশ আছি
স্বপ্নহীন জীবনে,
এভাবেই হয়তো কেটে যাবে
পৌছে যাবো শেষ পানে।
স্বপ্নহীন জীবনে,
এভাবেই হয়তো কেটে যাবে
পৌছে যাবো শেষ পানে।
No comments:
Post a Comment